দেশের উন্নয়নে নবীন কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারের উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নে সিভিল সার্ভিসের সদস্যদের সুদক্ষভাবে গড়ে তুলতে হবে। সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে দেশের সুশাসন নিশ্চিত করে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদের বিশেষ করে নবীন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।  বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী আজ সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব মূলত নবীন কর্মকর্তাদের। তাই সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে জনগণের আশা-আকাঙ্খা পূরণে সিভিল সার্ভিসের সদস্যদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মোঃ রকিব হোসেনের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।