× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি চাকরিতে ১০১০ কওমি আলেম

admin
হালনাগাদ: সোমবার, ৫ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে ১ হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগদান করলেন। আজ (সোমবার) সকালে তারা কাজে যোগদান করেন।

কওমি সনদের সরকারি স্বীকৃতির পর দেশে একসাথে এতো কওমি আলেমের সরকারি চাকরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম।

ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারাদেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় পরিচালিত এক হাজার ১০টি দারুল আরকাম মাদরাসায় সদ্য যোগদানকারী কওমি আলেমগণ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া উক্ত মাদরাসায় আরও ১ হাজার ১০ জন আলিয়ার আলেম নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এরইমধ্যে তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে। খুব শিগগিরই এর ফলাফল ঘোষণা হতে পারে।

এদিকে আজ বিকাল সাড়ে ৩টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে নবনিযুক্ত শিক্ষকের জন্য ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, দারুল আরকাম মাদরাসায় কওমি, আলিয়া এবং সাধারণ শিক্ষা ক্যাটাগরিতে মোট তিন হাজার ৩০ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..