× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪সদস্য গ্রেপ্তার

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০২২
অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে কিশোর গ্যাংয়ের ৪সদস্যকে আটক করেছে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা, ২টি ছোরা, ১টি ধামা ও ১টি মোবাইল সেট  উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মধ্যম নাজিরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মো.শামীম(১৮) ও জোবায়ের হোসেন বিপ্লব(২০), একই গ্রামের আলী আহম্মদের ছেলে আলী হোসেন রিংকু (২৮), আলীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মো.আসিফ (১৮)।

শনিবার (২৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।   এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডরে বায়তুল নূর গ্লোব ফ্যাক্টরী জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরো জানায়,গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে নোয়াখালী চীফ জডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..