দেশীয় অর্থে পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব -স্থানীয় সরকার মন্ত্রী

দেশীয় অর্থে পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব -স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেশের রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

          আজ রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক অনুষ্ঠানে যোগদান করে তিনি এ কথা জানান।

          মন্ত্রী বলেন, মানুষের মাথাপিছু আয়, জিডিপির প্রবৃদ্ধি, বৈদেশিক রিজার্ভসহ বিভিন্ন অর্থনৈতিক সূচকে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে। অর্থনীতিতে দেশে বিপ্লব সাধিত হয়েছে। তাই শুধু পদ্মা সেতু নয়, দেশের উন্নয়নে এরকম আরো বড় বড় প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নের সক্ষমতা সরকারের রয়েছে। একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়া সম্ভব বলেও জানান তিনি।

          মোঃ তাজুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন দেশের ভিতরে এবং বাহিরে ষড়যন্ত্র চলছে। দেশের উন্নয়নকে ব্যাহত, দেশের মানুষকে দরিদ্র্য ও ভিখারি করে রাখতেই তাদের এই ষড়যন্ত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সকল অশুভ শক্তিকে মোকাবেলা করার মতো সাহস ও শক্তি আমাদের রয়েছে।’

          তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা বাঙালি জাতি অনেক বেশি ঋণী। কারণ বঙ্গবন্ধু শহিদ হওয়ার পর তিনি যদি দেশে ফিরে বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের দায়িত্ব না গ্রহণ করতেন। মাঠে-ঘাটে, হাট- বাজার, পথে-প্রান্তরে ঘুরে ঘুরে সারা বাংলা মানুষকে ঐকবদ্ধ্য না করতেন, তাহলে আজকের বাংলাদেশ গড়া অসম্ভব ছিলো। পুরো বিশ্বে বাংলাদেশ  আজ মর্যাদাপূর্ণ দেশে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বের কারণেই মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।

          পরে, স্থানীয় সরকার মন্ত্রী বস্তিবাসীদের জন্য টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন পরিদর্শন করেন।

          ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালি যোগদান করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।