× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

দেশব্যাপী কাব কার্নিভালের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
কাব কার্নিভালের উদ্বোধন

বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সারাদেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস স্কাউটস কার্নিভালের উদ্বোধন করেন। একইসাথে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ৭০ বছর আগে (১৯৫৫ সাল) স্কাউট হিসেবে ইউরোপ ও আমেরিকা ভ্রমণের স্মৃতিচারণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, স্কাউটের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তোমাদেরও সেই সুযোগ আসবে। অন্য দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব, তাদের ভাষার শব্দ শেখা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। তখন উড়োজাহাজের ভাড়া অনেক বেশি। তাই লন্ডন থেকে নিউইয়র্কে জাহাজে করে নিয়ে গেলো। এতে আফসোস করার কথা কিন্তু হয়ে গেলো আনন্দের। আটলান্টিক পাড়ি দেওয়া যাত্রায় পুরো জাহাজ মাতিয়ে ফেললো স্কাউটের কয়েকজন বাচ্চা বাচ্চা ছেলে। গান-বাজনায়, উৎসাহ ও ফুর্তিতে পুরো জাহাজের নিয়ন্ত্রণ চলে এলো তাদের হাতে। আসার পথেও নিউইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজে।’

ইউনূস বলেন, ‘উড়োজাহাজের ভাড়া বেশি হওয়ায় সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ভক্স ওয়াগন কোম্পানির কাছ থেকে সস্তা দামে তিনটি মাইক্রোবাস কিনলাম। টাকা বাঁচানোর জন্য ৬ মাস ধরে পুরো ইউরোপ ভ্রমণ করে পাকিস্তান পর্যন্ত ফিরে এলাম। ইউরোপের কোন জায়গা ভ্রমণ থেকে বাদ পড়েনি।’

অনুষ্ঠানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকালে নিহত শহীদ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক ও বিভিন্ন স্কাউটদের মধ্যে পদক প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..