× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পলিথিন, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জরিমানা ও জব্দ

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লংঘন এবং অন্যান্য পরিবেশগত আইন অমান্য করায় পরিবেশ অধিদপ্তর অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজবাড়ী, মুন্সীগঞ্জ, পিরোজপুর, খুলনা, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় এবং ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সমন্বিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

অভিযানে রাজবাড়ী, মুন্সীগঞ্জ, পিরোজপুর ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করায় ০৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩ টি মামলার মাধ্যমে ৪ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২৬ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় চকবাজার এলাকার সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

একই দিনে যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরের শ্যামলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৫ টি মামলার মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও পঞ্চগড় জেলায় ০৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৭ টি মামলার মাধ্যমে ৩ হাজার তিনশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকজন যানবাহন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

অপরদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী খুলনা ও পঞ্চগড় জেলায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করার দায়ে ০২ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ০২ টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর দেশের পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..