× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

পি আই ডি

ধর্মান্ধ হায়েনাদের রুখতে হবে, দেশকে রক্ষা করতে হবে -সংস্কৃতি প্রতিমন্ত্রী  

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে

অতীতকাল থেকেই এদেশের ধর্মভীরু মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করে আসছে। কিন্তু এক শ্রেণির ধর্মান্ধ মানুষ রয়েছে যারা নামাজ পড়বে না, সমাজে প্রতিহিংসা ও উন্মাদনা ছড়াবে। এসব ধর্মান্ধ হায়েনাদের রুখতে হবে, দেশকে রক্ষা করতে হবে। আর দেশকে রক্ষা করতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। এর কোনো বিকল্প নেই। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত গুণিজন সম্মাননা, সাহিত্য সমাবেশ ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে জেলা ও উপজেলা সাহিত্য মেলা আয়োজিত হয়েছে। কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব। চলছে বিভাগীয় বইমেলা উৎসব। শীঘ্রই অনুষ্ঠিত হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব ও মেলা। সবমিলিয়ে দেশের সংস্কৃতি অঙ্গনে এক নবজাগরণ সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হয়েছে জি-২০ সম্মেলন। সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর হৃদ্যতাপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা সর্বমহলে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।

বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক রাজু আলিম। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ হোসাইন মোহাম্মদ সেলিম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিব ও বিশিষ্ট কবি আসাদ উল্যাহ।

প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ পুলিশ থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘অচলায়তনের অপ্সরী’ নাটকের ৩য় মঞ্চায়ন উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..