× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

‘দৃষ্টিকোণ সিনেমায় অনেকদিন পর বড়পর্দায় ফিরছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

admin
হালনাগাদ: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ‘আমি কি তোমায় খুব বিরক্ত করছি/তবে বলে দিতে পারো তা আমায়/ হয়তো আমার কোনো প্রয়োজন নেই/তবুও লেগে থাকি একটা কোনায়…’। এমন কথার গানটি এখন অনলাইন দুনিয়ায় বেশ জনপ্রিয়। অনেকেই গানটি একাধিকবারও শুনছেন।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দৃষ্টিকোণ’- এ অনুপম রায়ের সুরে এই গান দিয়েই চলচ্চিত্রের গানে প্রথম কণ্ঠ দিলেন পালোমা মজুমদার। অনেকদিন পর বড়পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী ২৭ এপ্রিল মুক্তি পাবে ‘দৃষ্টিকোণ’।

সিনেমা মুক্তির আগেই এই ছবির একটি গানের জনপ্রিয়তা নির্মাতা-প্রযোজকের মনে খুশির ঝিলিক তৈরি করেছে। ‘আমি কি তোমায় খুব বিরক্ত করছি…’ গানটি এভাবে জনপ্রিয় হওয়ায় ছবিটির সাফল্য নিয়ে আশাবাদী নির্মাতা।

গানটি শুনলে অনেকেরই চোখের সামনে তার প্রেমিক কিংবা প্রেমিকার চিত্রকল্পটিই ভেসে ওঠে। কিন্তু গায়িকা পালোমা জানালেন- গানটি তিনি মাকে ভেবে লিখেছেন।

পালোমা বলেন, “মাঝে মাঝেই আমি মায়ের সামনে গিয়ে বলতাম, ‘আমি কি তোমায় খুব বিরক্ত করছি?’ মা বলতেন, ‘হ্যাঁ, বিরক্ত করছো। এখন যাও।’কিংবা আমি কোনো কাজ করছি, মা এসে আমাকে বলতেন, ‘আমি কি তোমায় খুব বিরক্ত করছি?”


এ ক্যটাগরির আরো খবর..