× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

দূর্গম পদ্মার চরে সাবমেরিন কেবলে পৌছে গেলো বিদ্যুৎ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Faridpur-is-inaccessible.jpg

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের দূর্গম পদ্মার চরে সাবমেরিন কেবলের মাধ্যমে নদীর অপর প্রান্তে থাকা ঘরে ঘরে জ্বলে উঠলো বিদ্যুতের আলো।
সোমবার(১লা মার্চ) বিকালে ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির উদ্যোগে এক প্রমত্তা পদ্মার বুক চিরে নির্মিত এক কিলোমিটার সাবমেরিন কেবল লাইন ও পাঁচ কিলোমিটার নয়শ ৯২ মিটার লাইনে উদ্বোধনের মাধ্যমে বিদ্যুতের সুবিধা পেলো বছরের পর বছর ধরে বিদ্যুত সুবিধা বঞ্চিতরা।
এতো দিন নদীর অপরপ্রান্তে থাকা ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নের দূর্গম পদ্মার চরের মানুষের কাছে  বিদ্যুতের আলো ছিলো একটি স্বপ্ন। তাদের এই লালিত স্বপ্নের বাস্তবায়ন করলো বিদ্যুত বিভাগ।ওই দিন ১৯৭টি আবাসিক, একটি বাণিজ্যিক ও তিনটি দাতব্য প্রতিষ্ঠানে সংযোগের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ফরিদপুর জোনের তত্বাবধায়ক প্রকৌশলী মো. বেলায়েত হোসাইনের সভাপতিত্বে এসময় জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে সরকার, তাই সব মানুষকে নাগরিক সেবা নিশ্চিত করতে পদক্ষেপের অংশ হিসেবে আজ পদ্মার চরাঞ্চলে পৌছে দেয়া হলো বিদ্যুৎ। তিনি বলেন, বিদ্যুৎ আসায় চরের স্থাপিত হবে কল-কারখানা, বিদ্যুতের নানা সুবিধায় ঘুরবে চরাঞ্চলের অর্থনীতির চাকা। এতে চরাঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আবুল হাসান জানান, সাবমেরিন কেবলসহ লাইন নির্মাণে দুই কোটি টাকা ব্যায় হয়েছে। তিনি আরো জানান, এ প্রকল্পের আওতায় পদ্মার চরাঞ্চলভুক্ত অফগ্রডি এলাকা সদর, চরভদ্রাসন, সদরপুর ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১০ টি ইউনিয়নে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা থেকে ১০ হাজারের অধিক পরিবার বিদ্যুৎ সেবা পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..