× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ঘাতক ট্রাক কেড়ে নিল দুলাভাই শ্যালিকার জীবন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
ঘাতক ট্রাক কেড়ে নিল দুলাভাই শ্যালিকার জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঘাতক ট্রাক কেড়ে নিল দুলাভাই শ্যালিকার জীবন । ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দুলাভাই এবং হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন শ্যালিকা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর ‌মহাসড়কের ২৮ মাইল নামক এলাকায় মর্মান্তিক এ দুঘর্টনা ঘটে ।
পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, রংপুর থেকে মোটরসাইকেল যোগে শ্যালিকা সুর্বনা (২৩)কে নিয়ে শ্বশুর বাড়ি ঠাকুরগাঁওয়ের নেকমরদে যাচ্ছিলেন নিহত শহীদুজ্জামান সুমন (৩৮)। ঠাকুরগাঁওয়ে প্রবেশ করার আগে ২৮ মাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মটরসাইকেলটিকে সজোরে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই সুমন মারা যায় এবং তার শ্যালিকাকে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শহিদুজ্জামান সুমনের বাড়ি রংপুরের আলম নগরে। তার শ্বশুর বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে।
পারিবারিক সুত্রে জানা যায়, আজ নিহত সুবর্ণাকে তার গ্রামের বাসা ঠাকুরগাঁওয়ের নেকমরদে পাত্র পক্ষের দেখতে আসার কথা ছিলো। এদিকে সুবর্ণা ছিলো তার দুলাভাইয়ের রংপুরের বাসায়। পাত্রপক্ষ দেখতে আসার কথা ঠিক হলে আজ দুপুরে তার দুলাভাই নিজের অফিসিয়াল কাজ শেষ করে শ্যালিকা সুবর্ণাকে নিয়ে বাইকে রওনা হয় শ্বশুড়বাড়ীর উদ্দেশ্যে।
পথিমধ্যে ঠাকুগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৮ মাইল নামক স্থানে একটি ঘাতক ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় দুলাভাই সুমন। আর ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সুবর্ণা। এ ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সড়ক দূর্ঘটনায় শ্যালিকা-দুলাভাই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..