× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দুর্গাপুজায় এবার জামায়াতে ইসলামীর কোরআন, চিকিৎসা সেবা

admin
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্ক : দেশজুড়ে চলছে অসহিষ্ণুতার বাতাবরণ, তারই মধ্যে হাজির হয়েছে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু সমাজের নিকট সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো। এই উৎসবে বিভিন্ন সামাজিক সংগঠনগুলির ভিন্ন রকমের কর্মসূচি লক্ষ্য করা যায় । তবে আরো এক ধাপ এগিয়ে দেশজুড়ে সম্প্রতির বার্তাকে দৃঢ় ভাবে ছড়িয়ে দিতে পূজো মণ্ডপে বিনামূল্যে জল বিতরণ ও প্রাথমিক চিকিৎসা শিবির করলো ইসলামী সংগঠন জামায়াতে ইসলামী হিন্দ ।

সংগঠনটির পক্ষ থেকে কোলকাতার অন্যতম বিখ্যাত দর্শনীয় দুর্গা পূজোর মণ্ডপ মোহাম্মদ আলী পার্কে একটি শিবিরের আয়োজন করা হয়েছে । এই শিবির থেকেই মণ্ডপে আগত পুজো দর্শনার্থীদেরকে সেবা করা হচ্ছে । এই শিবির থেকেই বিনামূল্যে ফাস্ট এইড চিকিৎসা ও জল বিতরণ করা হচ্ছে । এছাড়াও দেশের সামাজিক সম্প্রতি আরো জোরদার করতে এই শিবির থেকে প্রদান করা হচ্ছে বিভিন্ন সম্প্রীতিমূলক লিফলেট ও বই । আরো রয়েছে ইসলামকে জানার জন্য বিনামূল্যে
বাংলা, ইংরেজি এবং হিন্দী এই ৩ টি ভাষার কুরআনের অনুবাদ ।

এই শিবিরটি পুজো মণ্ডপে থাকার ফলে উপকৃত হচ্ছেন একাধিক দর্শনার্থী , এমনটাই মন্তব্য করেন পুজো দেখতে আসা এক মহিলা । তিনি বলেন, ” এই প্রচন্ড গরমে জল বিতরণ করে আপনারা যে কাজ করছেন তা সত্যিই প্রশংসনীয় । ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।”

ভীড়ের মধ্যে সিগারেটের ছ্যাঁকা লেগে হাত পুড়ে গেলে এক তরুণ এই শিবিরে এসে প্রাথমিক চিকিৎসা করাই এবং বলেন , “বাহঃ! ইসলামের নামে আপনারা এতো ভালো বার্তা দিচ্ছেন, যা বর্তমানে খুব প্রয়োজনীয়। ” এর পর যুবকটিকে সংগঠনটির পক্ষ থেকে একটি বিনামূল্যে কুরআনও উপহার দেওয়া হয় বলে জানা যায় ।

এই শিবিরে উপস্থিত সাদাব মাসুম নামে সংগঠনটির এক কর্মী বলেন যে, “দেশজুড়ে একটি অশান্তির বাতাবরণ চলছে এবং আমাদের বাংলার মাটি সম্প্রীতির তবুও এখানে অশান্তির আবহাওয়া তৈরির চেষ্টা চলছে এইসব প্রচেষ্টাকে সামাজিক ভাবে রুখে দিতেই আমাদের এই প্রয়াস। ”

সংগঠনটির আরো এক কর্মী মঞ্জুর আবিদ আলী টিডিএন বাংলাকে বলেন যে, ” দেশজুড়ে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার পাশাপাশি আমাদের উদ্দেশ্য , ইসলাম সম্পর্কে অনেক মানুষের ভুল ধারণা রয়েছে সেগুলোকেও দূর করা , তার জন্যই আমরা ফ্রি কুরআন বিতরণ করছি। ”

জানা গেছে, বুধবার সপ্তমী থেকে শুরু করে শুক্রবার নবমী পর্যন্ত এই শিবির চলবে পুজো মণ্ডপে । শিবিরটি খোলা থাকবে দুপুর ২ টো থেকে রাত ১২টা পর্যন্ত ।

সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয় যে, বিগত কিছু বছর থেকেই তারা এই কাজ করে আসছেন । তাদের একমাত্র উদ্দেশ্য সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা করা , তাই তারা এইধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন ।


এ ক্যটাগরির আরো খবর..