× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

দু’প্রতিষ্ঠানে জয়ে প্রমাণিত সরকারের জনপ্রিয়তা বেড়েছে

admin
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সুপ্রীম কোর্ট বার কাউন্সিল এবং প্রকৌশলীদের সর্বোচ্চ প্রতিষ্ঠানে (আইইবি) আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে রবিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবাষির্কী উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা সফল করার লক্ষ্যে বর্ধিত সভা আয়োজন করে সংগঠনটি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘দেশের সর্বোচ্চ মেধাবীদের এ দু’সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)’র জরিপের ফলাফলের সত্যতা নিশ্চিত করেছে।

ত্রাণমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার আর সুযোগ নেই। তাদের ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে আর রাস্তায় হেঁটে হেঁটে রাজনীতি করতে হবে। তিনি বলেন, ‘দেশে কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। ২০১৯ সালে দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে জনগণের ভাষা উপলদ্ধি করে রাজনীতি করা উচিত। কেননা এ সংগঠনটি একটি বিবৃতি সর্বস্ব সংগঠনে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘বর্তমান সংসদে বিএনপির কোনো প্রতিনিধিত্ব না থাকায় নির্বাচনকালীন সরকারে অংশ নেওয়ারও কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..