× Banner
সর্বশেষ
চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক – আইনমন্ত্রী বিএনপির উদ্যোগে সবুজ বেনাপোলের প্রত্যয়ে পঞ্চম দিনের বৃক্ষরোপণ কক্সবাজারের সমুদ্রসম্পদ, ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ মে, ২০২৫
দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথিকে নিয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে অবশেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন তিনি।

শুক্রবার (২ মে) এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার (৫ মে) ঢাকায় ফিরবেন তিনি। দেশে ফেরার সময় তার সফরসঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় বেগম খালেদা জিয়াকে দেশে আনা হচ্ছে। যদিও পূর্ণাঙ্গ এয়ার অ্যাম্বুলেন্স সুবিধা মিলছে না, তবে লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দল ও পরিবারের সদস্যরা সর্বোচ্চ চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। পুরো বিষয়টি তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশে ফেরার পথে বেগম খালেদা জিয়ার সঙ্গে আরও থাকছেন তার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।


এ ক্যটাগরির আরো খবর..