× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১ সাতকানিয়ায়

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

চট্টগ্রাম প্রতিনিধি: দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ভোট গ্রহণ চলাকালে। তাঁর নাম নুরুল আমিন। তিনি যুবদল ও যুবলীগের কর্মী ছিলেন বলে উভয় পক্ষ থেকেই দাবি করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জুলুস খান পাঠান জানান, গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন নুরুল আমিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো জানান, নুরুল আমিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. জোবায়েরের সমর্থক।

এদিকে, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন জানান, নিহত নুরুল আমিন যুবদলের কর্মী ছিলেন।

অন্যদিকে মেয়র পদপ্রার্থী মো. জোবায়েরের প্রধান নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, নুরুল আমিন তাঁদের যুবলীগ কর্মী ছিলেন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আমিন কোনো দল করেন না। সকালে তিনি ভোট দিতে এসেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..