বাংলাদেশ পুলিশের দুই সাবেক আইজিপি গ্রেফতার

বাংলাদেশ পুলিশের দুই সাবেক আইজিপি গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) রেজাউল করিম মল্লিক তাদের দুজনের গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সাবেক এ দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডিএমপি জানিয়েছে, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। ফলে রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, শহীদুল হক ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আইজিপি ছিলেন। আর আবদুল্লাহ আল মামুন আইজিপি ছিলেন ৩০ সেপ্টেম্বর ২০২২ থেকে ৬ আগস্ট ২০২৪ পর্যন্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।