বেনাপোলে নাইট গার্ডদের মধ্যে পোশাক বিতরন

মোঃ মাসুদুর রহমান শেখঃবেনাপোল পোর্ট থানার নাইট গার্ডদের কাজের উৎসাহ উদ্দিপনা যোগাতে নতুন পোশাক হাতে তুলে দিল পোর্ট থানা ওসি আবু সালেহ মাসুদ করিম।
সোমবার সকাল ১০ টার সময় বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী  মালিক সমিতির দেওয়া পোশাক প্রধান অতিথি হিসাবে থানার সামনে তুলে দেন ওসি মাসুদ। এ সময় ট্রাক মালিক সমিতির সহসভাপতি মশিউর রহমান, সাধারন সম্পাদক জিএম আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক  আতিকুজ্জামান (সনি) পরিবহন ও বন্দা বিষয়ক সম্পাদক আমিাংল ইসলাম, দপ্তর সম্পাদক কাওছার আলী, উপস্থিত ছিলেন।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী  মালিক সমিতির সাধারন সম্পাদক আজিম উদ্দিন বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই এর জন্য আমরা সমিতি থেকে এদের নিয়োগ দিয়েছি। এরা জীবনের ঝুকি নিয়ে আমদানি রফতানি পন্য পাহারা দেয়। এরা অনেক সময় ছিনতাইকারী, ও চোর চক্র সদস্যদো রোষানলে পড়ে। এরা জীবনের ঝুকি নিয়ে ঝড় বাদল উপক্ষো করে নিরাপত্তার কাজে সারারাত জেগে থাকে। ইতিমধ্যে এসব নাইট গার্ডরা বেনাপোল বন্দা থেকে চুরি হওয়া মাল উদ্ধার করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।