ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কাছে আজ ভারতের কাছে হার বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কাছে আজ ভারতের কাছে হার বাংলাদেশের

আগের দিনই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পুরুষ দল হেরেছে পাকিস্তানের কাছে। ২৪ ঘণ্টা পর মেয়েরাও ভারতের কাছে হেরে গেল।

আজ শনিবার এশিয়া কাপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। বড় টার্গেট তাড়ায় নেমে ঘুম পাড়ানি ব্যাটিংটাই ডুবিয়েছে নিগার সুলতানার দলকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নামা বাংলাদেশের শুরুটা হয় ধীরগতির। পরবর্তীতে সেই গতি বাড়ানো যায়নি। দশম ওভারের প্রথম বলে মুর্শিদা খাতুনের বিদায়ে ভাঙে ৪৫ রানের ওপেনিং জুটি। ৫৫ বলের এই জুটি ম্যাচে কোনো ইতিবাচক প্রভাব রাখতে পারেনি। ফারজানা হক ৪০ বলে ৩০ আর মুর্শিদা খাতুন ২৫ বলে ২১ রান করেন।

রুমানা আহমেদ (০) রান-আউটের শিকার হয়েছেন। ২৯ বলে ৩৬ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। এরপর রিতু মনি ৪, ফাহিমা ১, লতা মন্ডল ১, নাহিদা ০* আর সালমা ৫* রান করলে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রান তুলতে সক্ষম হয়। ৫৯ রানে ম্যাচ জিতে নেয় ভারত।  দুর্দান্ত ফিফটির পর বল হাতে ১০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শেফালি ভার্মা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৯ রান তোলে ভারত। তাদের ওপেনিং জুটিই হয়েছে ৯৬ রানের। দুই ওপেনারের মধ্যে শেফালি ভার্মা ৪৪ বলে ৫ চার ২ ছক্কায় ৫৫ এবং অধিনায়ক স্মৃতি মান্ধানা ৩৮ বলে ৬ চারে ৪৭ রান করেন। তিনে নেমে জেমিমা রদ্রিগেজ ২৪ বলে ৩৫* রানে অপরাজিত থাকেন। দিপ্তি শর্মা করেন ৫ বলে ১০ রান। রুমানা আহমেদ নেন ২৭ রানে ৩ উইকেট। ১টি নেন সালমা খাতুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।