× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

দুঃখের চেয়ে আফসোসই বেশি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

মাশরাফির চেহারার বিপর্যস্ত ভাবটা পরিষ্কার পড়তে পারছিলাম। তাসকিন-সানিকে হারানোর পর অসুস্থতার জন্য কাল তামিমকেও হারাতে হলো। এরপর হারলেন টস। উইকেটের সামনে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক যেন লড়াইয়ের আগেই হেরে যাওয়া সেনাপতি!
শেষ পর্যন্ত তো বাংলাদেশ হারলই। তবে এই হারে বেদনার চেয়ে আফসোসই বেশি। প্রত্যাবর্তন ম্যাচে মুস্তাফিজের সাবলীল বোলিং ভালো লেগেছে। দীর্ঘ বিরতিও তার কাটারের ধার কমাতে পারেনি। সঙ্গে সাকিবের বোলিং মিলিয়ে ১৫৬ রান করেও জেতার দারুণ সম্ভাবনা তৈরি করেছিল ছেলেরা। কিছু ক্যাচ মিস আর মিস ফিল্ডিংয়ের কারণে হাতছাড়া হয়ে গেল সেই জয়।
আরাফাত সানির অভাব দারুণ অনুভব করলাম। তাঁর ব্রেক থ্রু আর কৃপণ বোলিংয়ের অভাব পূরণ করতে পারেননি সাকলাইন সজীব। ভেবেছিলাম মাশরাফি হয়তো আরও দু-একটা ওভার করবেন। জানি না তাঁর চোটের সমস্যা আছে কি না, না থাকলে সাকলাইনকে দিয়ে চার ওভার না করিয়ে তাঁর নিজেরই বল হাতে নেওয়া উচিত ছিল। অবশ্য মাঠে মাশরাফির উপস্থিতিটা শারীরিকভাবেই দেখলাম শুধু। দলকে চাঙা রাখা সেই উজ্জীবিত মাশরাফি কি ছিলেন?
চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিং স্বর্গ পেতে দিয়েছিলেন কিউরেটর। আমি তো বলব এই বিশ্বকাপেরই অন্যতম সেরা উইকেট ছিল এটি। এমন উইকেটে আগে ব্যাটিং পেয়েও শুরু থেকেই সেটার সুবিধা নেওয়া গেল না তামিম না থাকায়।
আমার চোখে কাল বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দুটি বড় ঘাটতি ছিল। তামিম তো ছিলেনই না, উইকেট থেকে আর যিনি সুবিধাটা বেশি নিতে পারতেন; সেই সাব্বির রহমানও ব্যর্থ। যে উইকেটে জায়গায় দাঁড়িয়েই শট খেলা যায়, সেখানে তিনি কিনা ওয়াটসনকে ডাউন দ্য উইকেটে তেড়ে মারতে গেলেন! অতিরিক্ত রোমাঞ্চিত হয়ে হয়ে পড়লে এই এক বিপদ। স্মরণীয় ইনিংস খেলার নিশ্চিত একটা সুযোগ হাতছাড়া করলেন সাব্বির।
এ রকম উইকেটে টপ অর্ডারের একজন শেষ পর্যন্ত থাকলে অনেক বড় স্কোর সম্ভব। ১৫৬ খারাপ বলব না। কিন্তু কাল ব্যাটসম্যানরা চাইলে রানটাকে ১৭৫ পর্যন্তও নিয়ে যেতে পারতেন। পারলেন না ওই দুটি ভুলের কারণে।
দ্বিতীয় ভুলের দায় যত না ব্যাটসম্যানদের, তার চেয়ে বেশি কোচ চন্ডিকা হাথুরুসিংহের। শুভাগত হোমকে একাদশে দেখেই বিস্মিত হয়েছিলাম, পরে আরও বিস্মিত হলাম তাঁকে মাহমুদউল্লাহ ও মুশফিকের আগে নামতে দেখে। শুভাগতকে আমি দোষ দেব না। ঢাকা থেকে বেঙ্গালুরু গিয়েই মাঠে নেমে সে চেষ্টার ত্রুটি করেনি। কিন্তু তাকে একাদশে নেওয়া এবং মাহমুদউল্লাহ-মুশফিকের আগের পাঁচে নামিয়ে দেওয়ার চিন্তাটা অবশ্যই ভুল ছিল।
সাকিবের ব্যাটিং টুর্নামেন্টে কালই সবচেয়ে সাবলীল মনে হয়েছে। তবে মিঠুন সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। সৌম্যর কথা নতুন করে বলার কিছু দেখছি না। আমার ধারণা, গত এক বছরে বাংলাদেশ দলের এই ব্যাটসম্যানকে নিয়েই সবচেয়ে বেশি কাজ করেছে অন্য দলগুলো। কিন্তু আমাদের কোচ সৌম্যর দুর্বলতা ঢাকার কী ব্যবস্থা নিয়েছেন বুঝতে পারছি না।
আরও একটা ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া নাসিরের জন্য আমার দুঃখই হচ্ছে। তিনি যে এখনো কোচের প্রিয় পাত্র হয়ে উঠতে পারেননি, সেটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার।


এ ক্যটাগরির আরো খবর..