দীপিকার ফিট থাকার রহস্য

বিনোদন ডেস্ক: দীপিকা পাডুকোন সৌন্দর্য আর অভিনয়গুণে বলিউড ছাড়িয়ে পাড়ি জমিয়েছেন হলিউডেও।

সময়ের সঙ্গে তার শারীরিক ফিটনেসও আরো আকর্ষণীয় হচ্ছে। কিন্তু দীপিকার শরীরী সৌন্দর্য ও ফিট থাকার রহস্যটা তার ভক্তদের কাছে অজানা।

এ প্রসঙ্গে দীপিকা পাড়ুকোনের ফিটনেস ট্রেইনার ফারহান ঢাল্লা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘জিমে গিয়ে শুধু শারীরিক কসরত করলেই হবে না। সুস্থ ও ফিট থাকার জন্য আধ্যাত্মিক দিক থেকেও শরীরকে সুস্থ রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘আত্মার সঙ্গে শরীর ও মনের যোগাযোগটা মানুষের খুবই জরুরি। শরীর থেকে আমরা আত্মাকে আলাদা করতে পারব না। আত্মা সুস্থ থাকলে শরীরও সুস্থ থাকবে। এ জন্য দীপিকাকে ধ্যান করার বিশেষ পদ্ধতি শিখিয়েছি। এ জন্যই ও এতটা ফিট।’

হলিউড সিনেমা ‘এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ’র শুটিং নিয়ে এত দিন ব্যস্ত সময় পার করলেন দীপিকা। এতে ভিন ডিজেলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। খুব শিগগির মুক্তি পাবে সিনেমাটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।