× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

দিলমা রৌসেফের চিফ অব স্টাফের নিয়োগ বাতিলের নির্দেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬

নিউজ ডেস্কঃ ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের চিফ অব স্টাফের দায়িত্ব পাওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাশিও লুলা দ্য সিলভার নিয়োগ বাতিল করতে নির্দেশ জারি করেছেন ফেডারেল জাজ।

দেশটির কেন্দ্রীয় বিচার বিভাগ পরিচালিত “অপারেশন কার ওয়াশ” নামে অর্থ আত্মসাতের তদন্ত অভিযান থেকে লুলাকে রক্ষা করতে এই পদ দেয়া হয়েছে বলে জানান বিচারক ইতাগিবা-কাতা-প্রেতা-নেতো। তবে নির্দেশটি কার্যকর করতে হাইকোর্টের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন।

তার আগ পর্যন্ত লুলা তার পদে বহাল থাকবেন। ফেডারেল জাজের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। এদিকে, রৌসেফের এ সিদ্ধান্তের প্রতিবাদে এদিন রিও দি জেনিরোসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ।

রৌসেফের দাবি, দলকে শক্তিশালী করতেই তিনি লুলার মতো দক্ষ ও অভিজ্ঞ নেতাকে নিয়োগ দিয়েছেন।

২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে বিরত রাখতেই এ ধরণের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি লুলার।


এ ক্যটাগরির আরো খবর..