দিনে-দুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দিতে চায় বিএনপি

বিএনপি-জামায়াতের জঙ্গিরা শোকের মাসে জাতির জনকের প্রতি সমবেদনা কিংবা শ্রদ্ধা জানায় না। ওরা দিনে-দুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দিতে চায়। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। তা এখন বাস্তবায়ন হচ্ছে। ছাত্র-ছাত্রীদের কাঁধে বন্দুক রেখে পাখি শিকারের কোনও সুযোগ নেই।

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার সরকার গ্রহণ করেছে। সাংবাদিকদের দাবির সঙ্গে সরকার একমত। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেয়া হবে।

ইনু বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি-জামায়াত চক্র ষড়যন্ত্রের আন্দোলনে পরিণত করতে ব্যর্থ হয়েছে। আর সে কারণেই এখন তাদের গাত্রদাহ হচ্ছে।

এসময় অন্যদের মধ্যে আলোচনা করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।