× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ক্লাসের সময় শিক্ষার্থীদের বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি বন্ধে মাঠে নেমেছে পুলিশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
শিক্ষার্থীদের বিনোদন

স্কুল-কলেজে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘোরাফেরায় নিরুৎসাহিত করতে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ সংক্রান্ত একটি আহ্বানপত্র গণমাধ্যমে পাঠিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

ওই পত্রে বলা হয়েছে – বরিশালের বিভিন্ন স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীরা স্কুল চলাকালীন সময়ে ও স্কুলের পোশাক পরে বরিশাল মহানগরীর বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে ঘোরাফেরা করছে। পাশাপাশি বরিশালের সুশীল সমাজ থেকেও এ বিষয়ে বারবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই তাদের এ ধরনের চলাচল বন্ধের প্রাথমিক উদ্যোগ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা প্রাথমিকভাবে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে এ ধরনের শিক্ষার্থীদের সচেতন করছে এবং পাশাপাশি স্কুল চলাকালীন সময়ে এভাবে ঘোরাফেরা করতে নিরুৎসাহিত করছে।

তবে শুধু আইনিভাবে এ বিষয়টি সমাধান অনেকাংশই অসম্ভব। এক্ষেত্রে সংশ্লিষ্ঠ সবাইকে বিশেষ করে শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের এ বিষয়ে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরে আসা এবং মধ্যবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য অভিভাব ও শিক্ষকদের মধ্যে একটি সুসমন্বয় থাকা উচিত বরে পুলিশ মনে করে।


এ ক্যটাগরির আরো খবর..