পদত্যাগ না করলে সরকারকে লাথি মেরে নামাতে হবে -ঐক্যফ্রন্ট

দি নিউজ ডেক্সঃ জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, বর্তমানে যারা সরকারে আছে তাদের লাথি মেরে দেশ থেকে বের করে দিতে হবে। পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সভায়  ড. কামাল হোসেন বলেন, আজ খালেদা জিয়ার মুক্তির জন্য সভা করতে হবে এটা অকল্পনীয়। এখন সভা-সমাবেশে নয়, ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামবো। স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে সামনে রেখে মানুষকে অনুপ্রাণিত করে মাঠে নামতে হবে। আজ সব মানুষের পক্ষে বলতে হচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে নিজের অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশের ইতিহাসে দেখেছি, জনগণকে অধিকার বঞ্চিত করে কেউ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।