ঝিনাইদহে বিভ্ন্নি মামলায় ওয়ারেন্টভুক্ত চার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর থানার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামী গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান এর নির্দেশে সদর থানা পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় কোর্টপাড়া থেকে মুন্না হোসেন, পূর্ব তেতুল বাড়ীয়া থেকে মুক্তার হোসেন, নারায়নপুর থেকে মাজেদা খাতুন ও কোরাপাড়া থেকে মোরাদ আলীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।