× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

দিনের শুরুতে রাশিফল দেখে সকল বাঁধা বিঘ্ন এড়িয়ে চলুন

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০
আজকের রাশিফল

আজকের রাশিফল দেখে জেনে নিন আপনার ভাগ্য, কেমন কাটবে আজকের গোটা দিন। শাস্ত্রমতে আজকের রাশিফল থেকে যা যা করণীয় তাই তাই করুন, এবং সকল বাঁধা বিঘ্ন এড়িয়ে চলুন। জীবনের সাফল্যের ধাপ পেরোতে কোন কষ্টই হবে না।

বৃষঃ আজকের দিনে আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার যোগ রয়েছে। আজ এই রাশির ব্যক্তিরা প্রেমে পড়তে পারেন। অবসর সময়ে মোবাইলে সিনেমা দেখতে পারেন। কাজের জায়গায় আজ সমস্ত দিন আপনার ফুরুফুরে মেজাজে কাটবে।

মেষঃ সন্ধ্যের সময় কোন সামাজিক অনুষ্ঠানে অংশ নিন। আজ এই রাশির ব্যক্তিরা প্রেমে পড়তে পারেন। শরীরের প্রতি খেয়াল দিয়ে বেশি খাওয়া এড়িয়ে যান। আজকের দিনে কোন কাজের ইন্টারভিউ দিতে যেতে পারেন। শুভ ফল পাবেন।

মিথুনঃ আচমকা আজ কাজ ছুটি নিয়ে পরিবারের সঙ্গে একটা সুন্দর সময় কাটান। পরবর্তীতে দাম বাড়তে পারে, আজকের দিনে এমন জিনিস কিনে রাখুন বেশি করে। শরীরকে সুস্থ রাখতে বিশ্রাম নেওয়া প্রয়োজন। কাজের জায়গায় আজ সমস্ত দিন আপনার ফুরুফুরে মেজাজে কাটবে।

কর্কটঃ পুরনো জিনিস এবং গহনা কেনার কাজে আজকের দিনে বিনিয়োগ লাভদায়ী ফল দেবে। এই রাশির যে সকল ব্যক্তিরা বাড়ি থেকে দূরে থাকেন, তারা আজকের দিনে পার্কে ভ্রমণে যেতে পারেন। মন থেকে ঘৃণা ঝেড়ে ফেলে প্রেমের নামে জীবনকে উৎসর্গ করুন।

সিংহঃ পরিবারের অনুষ্ঠানের আপনি কেন্দ্র হয়ে উঠবেন। মোবাইল বা টিভি দেখে দিনের বেশির ভাগ সময় নষ্ট করে মূল্যবান কাজ করতে ভুলে যাবেন। অর্থ বা সম্পদের সঞ্চয়ের বিষয়ে পিতা মাতা বা গুরুজনের থেকে সঠিক পরামর্শ নিন।

কন্যাঃ এই রাশির ব্যক্তিদের অনেক নতুন বন্ধু তৈরি হবে। বিনাকারণেই কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে অতিরিক্ত অর্থ ব্যয়ে আপনার মন দুঃখিত হবে। ভালোবাসার সম্পর্কে ঝামেলা আসতে পারে।

তুলাঃ বাড়িতে পার্টির আয়োজন করে বন্ধুদের আমন্ত্রণ জানান। এই রাশির ব্যবসায়ীরা বন্ধুদের সহযোগিতায় ব্যবসায় দারুণ সাফল্য পাবেন। কর্মক্ষেত্রের কাজ দ্রুতই শেষ করে বাড়ি ফিরে পরিবারের সকলের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটান। প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির কোথায় গুরুত্ব দেবেন না।

বৃশ্চিকঃ কাজের জায়গায় আজ আপনার ভাল কাজের প্রশংসা পাবেন। নিজের জন্য সময় বের করলেও, কাজের চাপে তা পাবেন না। শরীর সুস্থ রাখতে খেলাধূলায় অংশ নিতে পারেন। ভালোবাসার মানুষের কোন খারাপ অভ্যাসে প্রেমের সম্পর্কে তিক্ততা আসতে পারে।

ধনুঃ বাড়ির প্রয়োজনের জিনিস কিনে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। ফাঁকা সময়ে পরিবারের সকলের সঙ্গে গল্প গুজব করে কাটাতে পারেন। পরিবারের প্রবীণ সদস্যের শারীরিক অসুস্থতা আপনার চিন্তার কারণ হবে। সবক্ষেত্রে বাচ্চারা আপনার পছন্দমত কাজ নাও করতে পারে। তাই বলে তাদের উপর ক্ষিপ্ত হবেন না।

কুম্ভঃ আজ প্রেমের দিন। নিজেকে বিশ্বাস করতে শিখুন।  আজ যে কারো সাহায্যে প্রভূত অর্থ উপার্জনে সক্ষম হবেন। কোন ঝামেলাযুক্ত কাজে না জড়িয়ে সুখী থাকার চেষ্টা করুন।

মীনঃ কাজের চাপ আসতে পারে আজকের দিনে। নিজের জন্য পাওয়া সময় গান শুনে বা বই পড়ে কাটাতে পারেন।আপনার থেকে আপনার আত্মীয় এবং বন্ধুরা আরও বেশি সময় আশা করবে। আজ প্রেমের দিন।

মকরঃ বন্ধুত্বের সম্পর্ক পার করে আজকে তা প্রেমের সম্পর্কে পরিণতি নিতে চলেছে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। আজকের দিন অর্থ এবং জমি সংক্রান্ত বিষয়ে লেনদেনের জন্য শুভ। ব্যবসার উন্নতি প্রসঙ্গে ব্যবসায়ীরা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন।


এ ক্যটাগরির আরো খবর..