× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

নিউজ ডেস্ক

দিনের শুরুতে নিজের রাশিফল দেখে সেই ভাবেই কাটাতে পারবেন গোটা দিন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Thursday-Horoscope.jpg

মানুষের জীবনে রাশিফল খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সকালে উঠে নিজের রাশিফল দেখে নিলে, সেই ভাবেই কাটাতে পারবেন গোটা দিন। কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন।

মেষঃ বন্ধুদের সামনে বেশি উদারতা দেখাবেন না। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে এমন কিছু করুন, যা আপনার ভালো লাগবে। আজ একা কিছুটা সময় কাটাতে পারবেন। দীর্ঘদিনের সঞ্চিত অর্থ সঙ্গীর শারীরিক অসুস্থতার জন্য খরচ হতে পারে।

বৃষভঃ ফাঁকা সময়ে এমন কাজ করুন, যা অনেক দিন ধরে ভেবে রেখেছিলেন। ব্যবসার জন্য অনেক অর্থের প্রয়োজন হবে। কাজের ফাঁকে যতোটা সম্ভব বিশ্রাম নিন। ব্যবসায়ীদের ব্যবসার কাজে কিছুটা ক্ষতি হতে পারে আজ।

মিথুনঃ ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। পুরনো অসুস্থ থেকে আজকের দিনে মুক্তি পাবেন। বাড়িতে পার্টির পরিকল্পনা করে কাছের বন্ধুদের নিমন্ত্রণ করুন। ভ্রমণের কারণে কিছুটা ক্লান্ত হতে পারেন।

কর্কটঃ বিদেশের ব্যবসা থেকে আজকের দিনে বেশ লাভবান হবেন। কোন বন্ধুর আচরণে আপনি দুঃখ পেতে পারেন। ঝামেলার মধ্যে না ঢুকে, তা এড়িয়ে যান। বেশি লোকের থেকে দূরে গিয়ে, আজ একান্তে কিছুটা সময় কাটাতে মন চাইবে।

সিংহঃ মানুষকে বুঝতে শিখুন। দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটান। নিজের জন্য কিছুটা সময় বের করুন। অফিসে বেশি সময় কাটালে, সংসার জীবনে তাঁর প্রভাব পড়তে পারে।

কন্যাঃ ভালবাসার মানুষের জন্য সন্ধ্যের দিকে কিছু একটা প্ল্যান করুন। খেলাধূলার মধ্যে নিযুক্ত থাকলে, শরীর ভালো থাকবে। কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে। বিবাহিত ব্যক্তিরা নিজেদের সন্তানদের পড়াশুনা নিয়ে কিছুটা চিন্তায় থাকবেন।

তুলাঃ যারা আপনার সুনাম নষ্ট করছে, তাঁদের থেকে দূরে থাকুন। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। অতীতে করা বিনিয়োগ থেকে আজকের দিনে লাভদায়ী ফল পাবেন।

বৃশ্চিকঃ ভ্রমণের সময় দীর্ঘ যাত্রা এড়িয়ে চলুন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। কাছের মানুষেরা আপনাকে সাহায্য করবে। ব্যবসার সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে।

ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন। ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন।

কুম্ভঃ ব্যবসার দিকটা মন দিয়ে দেখুন। চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। সকাল থেকে অর্থ ব্যয় হলেও, সন্ধ্যের দিকে সঞ্চয় করতে পারবেন।

মীনঃ কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। আজকে কিছুটা আরাম করতে পারবেন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো।


এ ক্যটাগরির আরো খবর..