× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৮৮২ জন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২
দিনাজপুর শিক্ষা বোর্ডে

আজ থেকে সারা দেশের ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ এস সি) পরীক্ষা। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ লাখ ১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। তবে গত বছরের চেয়ে এবার ১৩ হাজার ৯১৩ পরীক্ষার্থী কমেছে। করোনা ভাইরাসের কারনে এবারেও দেরিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান জানান, দিনাজপুরে শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় ৬’ শ ৭৪ টি কলেজ থেকে ২০২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারে ছাত্র পরীক্ষার্থী অংশ নিচ্ছে ৫১ হাজার ৩৩২ জন এবং ছাত্রী রয়েছে ৫০ হাজার ৫৬০ জন। সব মিলিয়ে পরীক্ষায় অংশগ্রহন করছে ১ লাখ ১ হাজার ৮৮২ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, প্রশ্নফাঁসসহ অসদ উপায় অবলম্বন রুখতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠ করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ম্যজিষ্ট্রেটের পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারী বাড়ানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..