দিনাজপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণে ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মর্মান্তিক মৃত্যু

জয়কান্ত রায় : দিনাজপুরের  পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে ৩ বছরের এক শিশুকে যথেচ্ছভাবে  ধর্ষনের ফলে   অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।

নিহত শিশু মিম ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। বাবা আরিফুল ইসলাম ও মা নাসরিন জাহান জানান, একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে আমজাদ হোসেন (২০) শিশুটিকে ধর্ষন করেছে শনিবার দুপুর আনুমারিক ২টা ৩০ মিনিট থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর আমজাদের বাড়িতে গেলে তালাবদ্ধ দেখতে পাওয়ায় পার্বতীপুর মডেল থানা পুলিশে খবর দেন । পরে পুলিশ ও এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে টেবিলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে।তাৎক্ষনিক গ্রামবাসীর সহাদিনাজপুরের পার্বতীপুরে ৩ বছরের শিশু আবিদা সুলতানা মিম কে ধ্বর্ষণের পর মর্মান্তিক মৃত্যু হয় শিশুর।

ঘটনাটি ঘটেছে, শনিবার রাত আনুমানিক পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে। নিহত শিশু মিম ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর,এম,ও) ডাক্তার মোঃ আলম মিয়া রাত সাড়ে ৯টায় জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে। তার পড়নের কাপড় ছিলো রক্তে ভেজা।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা শিশুটির ধর্ষন ও মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন, শিশুটিকে আমজাদ হোসেনের শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আমজাদেই শিশুকে ধর্ষন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

মেয়েটির মামা আবু সায়েম জানায়, ওই যুবকের বাড়ির পাশে মিমসহ তার বন্ধুরা খেলতে গেলে ওই যুবক জানালা দিয়ে মিমকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায়। এই কথা জানায়,একই এলাকার রাশেদুল ইসলামের ছেলে জিহাদ (৫)। তার কথার ভিত্তিতে মিমের পরিবার আমজাদের বাড়িতে গেলে তালাবদ্ধ দেখতে পাওয়ায় পার্বতীপুর মডেল থানা পুলিশে খবর দেন । পরে পুলিশ ও এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে টেবিলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে।

এ ব্যাপারে পার্বতীপুর থানায় মামলা হয়েছে। পুলিশ আমজাদ হোসেনকে খুঁজছে। পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এরই মধ্যে আমজাদ হোসেন পালিয়ে যায়।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর,এম,ও) ডাক্তার মোঃ আলম মিয়া রাত সাড়ে ৯টায় জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে। তার পড়নের কাপড় ছিলো রক্তে ভেজা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।