কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

কক্সবাজারের নাজিরাটেক সমুদ্র পয়েন্টে পোনাবাহী একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে।

বুধবার (০৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে নাজিরাটেক সমুদ্র পয়েন্টে ট্রু-এভিয়েশনের একটি কার্গোবিমান বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিখোঁজ অপর এক নেভিগেটরকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত।

বলাকা হ্যাচারির মালিক ও কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি  জানান, কার্গো বিমানটি কক্সবাজার থেকে পোনা নিয়ে যশোর যাচ্ছিল। এসময় যান্ত্রিক ক্রটির কারণে নাজিরাটেক সমুদ্র পয়েন্ট বিধ্বস্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।