× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

‘দামি’ বলেই বাদ গাভাস্কার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

অনেক দিন ধরেই কাজ করছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআইয়ের) সঙ্গে। সেই সম্পর্কটা বোধ হয় এবার ভেস্তে যেতে বসেছে। সুনীল গাভাস্কারের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে নতুন করে বিসিসিআই চুক্তি করছে না বলেই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। এপ্রিল-মেতে এবারের চুক্তি যখন শেষ হবে, তারপর আর সেটি নবায়ন করা হবে না বলেই জোর গুঞ্জন।

কিন্তু এত দিনের সম্পর্কটা বিসিসিআই আর রাখতে চাইছে না কেন? বোর্ডের একটা সূত্র জানাচ্ছে, গাভাস্কারের পারিশ্রমিক অতিরিক্ত বেশি হওয়ার কারণেই বিসিসিআই আর নতুন চুক্তি করছে না। এমনিতে বিসিসিআই ধারাভাষ্যকারদের সঙ্গে দুভাবে চুক্তি করে। একটা দীর্ঘমেয়াদের জন্য, আরেকটি আলাদা করে প্রতিটি সিরিজে। গাভাস্কার সিরিজপ্রতিই কাজ করেছেন এত দিন। কিন্তু অন্য ধারাভাষ্যকারদের চেয়ে প্রায় আট গুণ বেশি টাকা নেন বলে জানা গেছে। অন্যরা যখন দিনপ্রতি ৩৫ হাজার থেকে ১ লাখ রুপি নেন, গাভাস্কারের জন্য সেটি ৮ লাখ রুপির কাছাকাছি। এমনকি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে দিন প্রতি ১০ লাখ রুপি নিয়েছেন।

অবশ্য শুধু বেতন–ভাতা সংক্রান্ত জটিলতা নয়, গাভাস্কারের সঙ্গে বনিবনা না হওয়াও একটা কারণ বলছে বোর্ডের একটি সূত্র। বিসিসিআইয়ের অনেক নীতির সঙ্গে গাভাস্কারের নাকি প্রায়ই মতবিরোধ হতো, সেটাও একটা কারণ হতে পারে। তবে কোন বিষয়ে এই মতবিরোধ, সেটি জানা যায়নি।

এখন শোনা যাচ্ছে, দুই ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার ও হর্ষ ভোগলের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই। রবি শাস্ত্রীর সঙ্গেও হতে পারে লম্বা সময়ের চুক্তি। এই মুহূর্তে ভারতের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন শাস্ত্রী। কিন্তু সেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে শিগগিরই। শাস্ত্রীও আর এই পদে থাকতে আগ্রহী নন, পুরোনো পেশায় ফিরে যেতে চান বলেই গুঞ্জন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 


এ ক্যটাগরির আরো খবর..