× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক রিপোর্টার

ইহুদিদের উপর হামলার উদ্দেশ্যে দাগেস্তানে বিমানবন্দরে তাণ্ডব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
দাগেস্তানে বিমানবন্দরে তাণ্ডব

ইসরায়েলের তেল আবিব থেকে রোববার একটি ফ্লাইট রাশিয়ার দাগেস্তান অঞ্চলের একটি বিমানবন্দরে পৌঁছানোর আগে আগে সেখানে হামলা চালিয়েছে দাঙ্গাকারীরা। কেউ কেউ বিমানবন্দরের বাইরে গাড়ি থামিয়ে যাত্রীদের কাছে কাগজপত্র দেখতে চাইছে। মূলত তারা ইসরায়েলি পাসপোর্টধারীদেরই খুঁজছিল। সন্দেহ করা হচ্ছে, গাজায় চলমান সংঘাতের কারণে ক্ষোভ থেকে এই জনতা ইসরায়েলি বা ইহুদি যাত্রীদের উপর হামলা চালাতে চাইছিল।

দাগেস্তান রাশিয়ার একটি সাংবিধানিক প্রজাতন্ত্র হলেও এটি দেশটির দক্ষিণে অবস্থিত, যার বাসিন্দাদের মধ্যে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। এক বিবৃতিতে ইসরায়েলি সরকার বলেছে, যেকোনো জায়গায় ইসরায়েলি নাগরিক এবং ইহুদিদের ক্ষতি করার চেষ্টাকে গভীরভাবে গুরুত্ব দিয়ে লক্ষ্য করছে দেশটি। ইসরায়েল আশা করে, ইসরায়েলি নাগরিক এবং ইহুদিরা রাশিয়ার যেখানেই থাকুক না কেন, রুশ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সেইসঙ্গে দাঙ্গাবাজ এবং ইহুদি ও ইসরায়েলিদের বিরুদ্ধে লাগামহীন আইন বহির্ভূত আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, অনেক মানুষের একটি জটলা যাদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকা বহন করছেন। তারা মাখাচকালা বিমানবন্দরের টার্মিনাল দিয়ে দৌড়ে জোর করে দরজা খুলে রানওয়েতে ঢোকার চেষ্টা করছে।

দাগেস্তানের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে এবং তারা চিকিৎসাসেবা নিচ্ছে। কিন্তু এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানান নি। নৈরাজ্য সৃষ্টির অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রোববার সন্ধ্যায় সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে ‘অনুমোদনহীন নাগরিকদের’ সরিয়ে নেওয়া হয়েছে এবং আগামী ৬ নভেম্বর পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলেও জানানো হয়।

স্থানীয় গভর্নর সের্গেই মেলিকভ বলেন, গাজার মানুষদের “এমন দুর্দশার জন্য দাগেস্তানের সব বাসিন্দা সমবেদনা জানাচ্ছে”। একইসঙ্গে তিনি দাঙ্গার এই ঘটনাকে ‘গর্হিত কাজ’ বলে উল্লেখ করে বলেছেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি যথাযথভাবে সামাল দিবে।”


এ ক্যটাগরির আরো খবর..