দাকোপে সামাজিক দুরত্ব বজায় রেখে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

দাকোপে সামাজিক দুরত্ব বজায় রেখে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আরাফাত আজাদঃ  বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে, সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ ২৩শে জুন বিকাল ৫ টায় খুলনার দাকোপে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার মন্ডলের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানখালি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, পৌর আওয়ামী লীগ নেতা শিপন ভূইয়া,  শ্রমিক লীগের গোবিন্দ বিশ্বাস, অমারেশ ঢালী, আওয়ামী লীগ নেতা শিবপদ মন্ডল, অর্ধেন্দু মন্ডল, সেচ্ছাসেবক লীগের সভাপতি জি,এম, রেজা, যুবলীগ নেতা রতন কুমার মন্ডল, পৌর যুবলীগ নেতা আরাফাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগার হোসেন বাপ্পী, মান্নান হাওলাদার, গোবিন্দ সাহা, ছাত্রলীগ নেতা মাসুম হাওলাদার, শিবপদ বৈরাগী, হাবিবুর শেখ, স্বপ্নীল মন্ডল, জামান মুন্সী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।