× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাহমুদ খান, সিলেট ব্যুরো

দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে চাপা দিলো ট্রাক

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
অ্যাম্বুলেন্সকে চাপা দিলো ট্রাক

সিলেট-তামাবিল মহাসড়কে আগের দিন প্রাইভেটকার খাদে পড়ে ৪ ছাত্রলীগ নেতার মৃত্যুর পর এবার দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে চাপা দিলো ট্রাক।
২০ জানুয়ারি শনিবার বিকাল ৫টার দিকে ওই সড়কের হরিপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় কোন হতাহতের খরব পাওয়া যায়নি। তবে অ্যাম্বুল্যান্সচালক গুরুতর আহত হয়েছেন।
শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর পরেই ট্রাকচালক পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয়ের এমডি সেকশনের ব্যবস্থাপক (সমন্বয়) মো. শাহ আলম।
তিনি বলেন, খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির ট্রাক অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দিলে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে-মুছড়ে যায়। এর আগে, ১৯ জানুয়ারি শুক্রবার রাত ১টার দিকে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা ৪ ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..