× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

দল ধাক্কা খেয়েছে, স্বীকার করলেন মাশরাফি

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

দুই চোখের বিষাদটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ তার আগে কাল বড় একটা ধাক্কা হয়ে এসেছে তাসকিন আহমেদ ও আরাফাত সানির নিষেধাজ্ঞা। বেঙ্গালুরুতে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজার হতাশাটা বোঝাই যাচ্ছিল।
পরে ম্যাচ শেষেও মাশরাফি স্বীকার করেছেন সেটি, ‘বড় একটা ধাক্কা আমাদের জন্য। গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড়কে আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদের সেটির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’
আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচের পরেই মাশরাফি জানিয়েছিলেন, তাসকিনের অ্যাকশন নিয়ে তাদের সন্দেহ নেই। আজও মাশরাফির কণ্ঠে সেটিরই প্রতিধ্বনি, ‘আমরা এখনো বিশ্বাস করি, তাসকিনের সবকিছু ঠিক আছে। এখন আমাদের পুরো প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে।’ নিজেদের হতাশাটাও গোপন করলেন না, ‘এই সিদ্ধান্ত নিয়ে আমরা খুবই হতাশ।


সানি-তাসকিনের জন্যও এখন সময়টা কঠিন। মাশরাফি সেটা মেনে নিয়েই দুজনের পাশে দাঁড়ালেন, ‘তাসকিন ও সানি এখন স্বাভাবিকভাবেই খুব হতাশ। এই অবস্থায় ওদের জন্য এটা মেনে নেওয়া কঠিন। আশা করছি খুব দ্রুত তারা নিজেদের প্রমাণ করবে।’
তাসকিন ও সানির বদলে শুভাগত ও সাকলাইন সজীব উড়ে গেছেন ভারতে। কাল কি তাহলে মুস্তাফিজকে নামাবে বাংলাদেশ? এবার মাশরাফি সরাসরিই বলে দিলেন, ‘মুস্তাফিজ যদি ২০ ভাগ ফিট থাকে, তাহলেও ও খেলবে। আমাদের সামনে এখন অন্য কোনো বিকল্প নেই।’


এ ক্যটাগরির আরো খবর..