× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

দলের নিবন্ধন কার্যক্রম সম্পর্কে অবহিত করে নির্বাচন কমিশনে এনডিএম মহাসচিবের চিঠি প্রদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের দলের নিবন্ধন কার্যক্রম সম্পর্কে অবহিত করে এবং নিবন্ধন সংক্রান্ত দাপ্তরিক সহযোগীতা চেয়ে নির্বাচন কমিশন সচিব (ভারপ্রাপ্ত) বরাবর একটি চিঠি প্রদান করেছেন।

আজ ৯ নভেম্বর, ২০১৭ ইং তারিখ রোজঃ বৃহস্পতিবার এনডিএম মহাসচিব সাক্ষরিত এই চিঠি নির্বাচন কমিশন সচিব (ভারপ্রাপ্ত) দপ্তরে পৌঁছেদেন এনডিএম এর অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন (সম্মেলন প্রস্তুতি কমিটি) আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন।

চিঠিতে এনডিএম মহাসচিব আশা ব্যক্ত করেন নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী সকল শর্ত পূরণ করে নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হবে একমাত্র এনডিএম। এছাড়াও চিঠিতে দলের তহবিল সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রমের হয়রানি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করা হয় এবং দলীয় প্রতীক বাছাই করতে নির্বাচন পরিচালনা বিধিমালার নির্ধারিত প্রতীকের তালিকা চাওয়া হয়।

এছাড়াও দীর্ঘদিন পর রাজনৈতিক দল নিবন্ধনের সুযোগ দেয়ায় ইতোমধ্যে নির্বাচন কমিশনকে এনডিএম এর পক্ষ থেকে দেয়া ধন্যবাদের কথা চিঠিতে উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..