× Banner
সর্বশেষ
হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা আবু সাঈদ হত্যার ঘটনায় কি রায় দিলেন কোর্ট? প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

তরুণদের ভোটার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

‘নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে ভোটারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ প্রেক্ষাপটে জাতীয় ভোটার দিবস পালন খুবই তাৎপর্যপূর্ণ।’ বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

শুক্রবার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘জাতীয় ভোটার দিবস ২০১৯’পালন উপলক্ষে নির্বাচন কমিশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘ভোটার হব, ভোট দেব’এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, দিনটিকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূল পর্যায়ে যথাযথভাবে পালন করা হলে দেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক সাড়া পড়বে। দেশের সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাহলে দেশে দোষারোপের রাজনীতির পরিবর্তে শান্তি, সৌহার্দ্য, সহমর্মিতা ও সহিঞ্চুতার রাজনীতি গড়ে উঠবে।’

আবদুল হামিদ বলেন, ‘তরুণদের ভোটার হওয়ার আহ্বান জানিয়ে ভোট দেয়ার ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এটি অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ হয়েছে। বিভিন্ন কারণে যেসব নাগরিক এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে জাতীয় ভোটার দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘প্রাপ্তবয়স্ক সব নাগরিকের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সিভিল সোসাইটির সদস্যরা, মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য সব ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। জনগণের শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার তালিকার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারপরও দুর্গম হাওর, চরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলের নাগরিকদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করার জন্য আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।’

প্রবাসী ভোটারদের বিষয়ে রাষ্ট্রপতি আরও বলেন, ‘বাংলাদেশে প্রায় এক কোটি লোক প্রবাসে বসবাস করেন। তারা বৈদেশিক মুদ্রা পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। প্রবাসীরা যাতে জাতীয় পরিচয়পত্র পেতে পারেন, তার বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের প্রবাসী নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম।


এ ক্যটাগরির আরো খবর..