× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরণ

লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১,৮০০ জন দরিদ্র ছাত্র-ছাত্রীকে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
এরই অংশ হিসেবে টুমচর ইউনিয়নের ৪০ জন শিক্ষার্থীর হাতে ইউনিফর্ম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
ইউএনও জামশেদ আলম রানা বলেন, “দারিদ্র্য যেন কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবনে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্যই এই উদ্যোগ। উপজেলা প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পাশে আছে।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..