× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

দরিদ্র ব্যবসায়ীর মুদি দোকান ও মোটর সাইকেল পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
ব্যবসায়ীর মুদি দোকান

বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে ইমরান হোসেন নামে এক ব্যবসায়ীর মুদি দোকান ও মোটর সাইকেল পুড়ে ছাই হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী বাজারে এই ঘটনা ঘটে। আগুনে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ী দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান হোসেন জানান, অগ্নিকাণ্ডের অনেক আগে থেকেই তাদের এলাকায় লোডশেডিং চলছিল। যে কারণে বিদ্যুৎ ছিল না। কিন্তু কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না। শত্রুতাবসত কেউ আগুন লাগাতে পারে বলে ধারণা করছেন তিনি।

দরিদ্র ব্যবসায়ী আরো জানান, তিনি বিভিন্ন এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ এবং মহাজনদের কাছ থেকে বাকিতে মালামাল নিয়ে মুদি ব্যবসা পরিচালনা করে আসছেন। তার দোকানে টিভি, প্রিজসহ তিন লাখ টাকার মালামাল এবং দোকানের পাশের একটি বারান্দায় রাখা লক্ষাধিক টাকা মূল্যের একটি টিভিএস মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। আগুনে তার সব শেষ হয়ে গেছে। এখন কিভাবে ঋণের কিস্তি এবং মহাজনের দেনা শোধ করবেন সেই চিন্তায় পড়েছেন।

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান ইমরান হোসেন রাজিব জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে শান্তনা দিয়ে তাৎক্ষণিক তাকে কিছু আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শত্রুতামূলক কেউ আগুন দিয়েছি কিনা সে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

শরণখোলা থানা বারপ্রাপ্ক কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট না অন্য কোনো ভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..