× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

দক্ষ বেসরকারি খাতের প্রয়োজন উৎপাদনশীলতা বাড়াতে

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

অর্থনৈতিক ডেস্ক: উৎপাদনশীলতা বাড়াতে দক্ষ বেসরকারি খাত গড়ে তুলতে হবে, বলেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

রোববার জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে মতিঝিলের ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে তিনি এ কথা বলেন।

মতিয়া বলেন, ‘পেটে ভাত না থাকলে যেমন প্রাণ থাকবে না, তেমনি মেধা না থাকলে আমরা জাতিকে দক্ষভাবে গড়ে তুলতে পারব না।’

কৃষিমন্ত্রী বলেন, ‘চরম সংকটকালে চ্যালেঞ্জ নিয়ে পাটের আইপিও (আন্তর্জাতিক মেধাস্বত্ব নিবন্ধন) রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা জামদানির আইপিও হারিয়ে ফেলেছি। কিন্তু যে পাটের জন্য স্বাধীনতা পেয়েছি, সেই পাটের আইপিও হারালে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় ছিল না।’

কৃষি যন্ত্রপাতি আমদানি ও প্রস্তুতকারকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আপনারা হালকা, ছোট ও টেকসই যন্ত্রপাতি আমদানি ও প্রস্তুত করুন। কারণ আমাদের জমি কমছে। ছোট জমিতে বড় ও ভারী যন্ত্রপাতি দিয়ে জমি চাষাবাদ করা অসম্ভব হয়ে ওঠে।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, যে বিশ্বব্যাংক এক সময় আমাদের অপবাদ দিতে চাইত তারা এখন আমাদের নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সেমিনারের আয়োজন করে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও), শিল্প মন্ত্রণালয় ও দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, কৃষি মন্ত্রণালয়ের সবিচ মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ আরো অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..