× Banner
সর্বশেষ
ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

সালমানকে শিক্ষা দেওয়া উচিত

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা সালমান খান ভারতে অবস্থানরত পাকিস্তানি শিল্পীদের পক্ষে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। সালমানের শিক্ষা হওয়া উচিত বলে মন্তব্য করেছে ভারতের কট্টরপন্থী সংগঠন শিব সেনা।

স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে ৫০ বছর বয়সী অভিনেতার  বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শিব সেনার মুখপাত্র মণীষা কায়ান্দে। তাঁকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, ‘সালমান খানকে শিক্ষা দেওয়া উচিত। পাকিস্তানি শিল্পীদের প্রতি এত ভালোবাসা থাকলে, তাঁর উচিত পাকিস্তানে চলে যাওয়া।’

গত ১৮ সেপ্টেম্বর ভারতশাসিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত।

ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। সামরিক এই উত্তেজনা ছড়িয়ে পড়ে শোবিজ জগতেও। ভারতীয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পাকিস্তানি বংশোদ্ভূত শিল্পীদের ভারত থেকে বের করে দেওয়ার দাবি ওঠে। তবে ‘সুলতান’খ্যাত সালমান খান এ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, পাকিস্তানি অভিনেতা-শিল্পীরা সন্ত্রাসী নন। তাই তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়।

ভারতের কট্টরপন্থী দল নবনির্মাণ সেনা সর্বপ্রথম পাকিস্তানের শিল্পীদের ভারত ছাড়ার দাবি তোলে। এরপর ‘ইন্ডিয়ান মোশন পিকচারস প্রডিউসারস অ্যাসোসিয়েশন’ চলচ্চিত্রে পাকিস্তানি শিল্পীদের না নেওয়ার সিদ্ধান্ত নেয়।


এ ক্যটাগরির আরো খবর..