× Banner
সর্বশেষ
আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬

পিআইডি

দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে- প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ২৫ মে, ২০২৪
দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

তিনি বলেন, যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল প্ররণের ব্যবস্থা নেব।

আজ শনিবার (২৫ মে) দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি জনবল আমদানি করে থাকে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬ টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বেশিরভাগ কোম্পানির ভিসা প্রসেসিং এ দীর্ঘসূতিতার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধান উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী অদক্ষ জনশক্তি ভিসা চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায়, সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনশক্তি প্রেরণের কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, কি ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদাসম্পন্ন কর্মী তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরও বেশীসংখ্যক কর্মী প্রেরণের জন্য করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..