× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

নিউজ ডেস্ক

আরও বেড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল রুটের বাস ভাড়া

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০২২
বেড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল রুটের বাস ভাড়া

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের টোল হিসাব করে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল রুটে চলাচলকারী বাসের ভাড়া পুনরায় নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (১জুলাই) থেকে ৪০ ও ৫১ আসনবিশিষ্ট দুধরনের বাসের ভাড়া চূড়ান্ত করে ১৫টি রুটের ভাড়া নতুনভাবে কার্যকর হয়েছে। এর আগে (৩০ জুন) বৃহস্পতিবার রাতে সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

গত ৭ জুন বিআরটিএ’র কর্তৃপক্ষ রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটে চলাচলরত বাসের ভাড়া চূড়ান্ত করেছিল। এরপর ২০ জুন হালনাগাদ দূরত্বের ভিত্তিতে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

পুনর্নির্ধারিত তালিকা অনুযায়ী, ঢাকা থেকে গোপালগঞ্জের ভাড়া ৪২৩ টাকা, যা আগে ধরা হয়েছিল ৩৯২ টাকা। এছাড়া, নতুন তালিকায় ঢাকা থেকে খুলনার ভাড়া ৫৩৭ থেকে ৫৭৫ টাকা হয়েছে। এর মধ্যে টোল ১০০ টাকা। ঢাকা-শরীয়তপুর রুটের ভাড়া ২২৬ থেকে বেড়ে ২৫৭ টাকা হয়েছে। ঢাকার সায়েদাবাদ থেকে মাওয়া, ভাঙ্গা ও মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার, ভাড়া ৪৫৪ টাকা। এর আগে সায়েদাবাদ থেকে বরিশালের ভাড়া যথাক্রমে ৪১২ ও ৪২১ টাকা ধরা হয়েছিল।

এবার ভাড়া বেড়েছে টোল হিসাবের পদ্ধতিতে পরিবর্তন আনায়। এর আগের দুবার বাসের শতভাগ আসন পূর্ণ ধরে টোলের টাকা ভাগ করা হয়েছিল। কিন্তু, নতুন হিসাবে বাসের মোট সিটের ৭০ শতাংশ (২৮ সিট) দিয়ে টোলের টাকাকে ভাগ করা হয়েছে।

নতুন করে আরও যে সকল রুটের বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে, সেগুলো হচ্ছে, ঢাকা-পিরোজপুর ৫৮০ টাকা, বাগেরহাট হয়ে ঢাকা-পিরোজপুর ৬১৯ টাকা, ঢাকা-পটুয়াখালী ৫৬১ টাকা, ঢাকা-মাদারীপুর ৩৪৪ টাকা, ঢাকা-সাতক্ষীরা ৬৮৯ টাকা, ঢাকা-ফরিদপুর ৩২৩ টাকা, বাবুবাজার সেতু হয়ে শরীয়তপুর ২৫৭ টাকা, ঢাকা-কুয়াকাটা ৭৬৭ টাকা, কক্সবাজার থেকে বরিশাল ১ হাজার ৩৮৮ টাকা, চট্টগ্রাম-খুলনা ১ হাজার ১৯২ টাকা এবং চট্টগ্রাম-বরগুনা ১ হাজার ২৮২ টাকা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..