× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর ৫ প্রবাসীর পরিবারে শোকের মাতম

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
african accident

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর ৫ প্রবাসীর পরিবারে শোকের মাতম চলছে।

নিহতদের পরিবার সূত্র জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে  ইসমাইল হোসেন (৩২), দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুরের মো. মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী তথ্যগুলো নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।  তারা হলেন, দাগনভূইয়া উপজেলার আনিসুল হক ও ঢাকা জেলার নাহিদ। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের লাশ দ্রুত ফেরত চান পরিবার।

নিহত ইসমাইল হোসেনের পিতা শরীয়ত উল্লাহ জানান, মার্চ মাসে ইসমাইলের দেশে আসার কথা ছিল। তাকে বিয়ে করানোর প্রস্তুতি চলছিল। নিহত রাজু আহমেদের বাবার নাম মো: মিলন। সন্তান হারিয়ে পরিবারের সকলে ভেঙে পড়েছে বলে জানান। নিহত আবুল হোসেনের বাবা জামাল উদ্দিন জানান, তার ছেলে আবুল হোসেন  ও নাতি নাদিম দক্ষিণ আফ্রিকায় বিমান বন্দর থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

ফেনী পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..