× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার জোহানেসবাগে একটি ছোট বিমান বিধ্বস্ত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবাগ শহরে তিনজন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের ভেতরে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকার ইআর২৪ মেডিক্যাল সার্ভিসের চিকিৎসকরা ঘটনাস্থল থেকে একই কথা জানান।

জোহানেসবার্গ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে বেনোনি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে কীভাবে উদ্ধারকর্মীরা দেহগুলো সরিয়ে নিচ্ছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের বিমান দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায় অহরহ হয় না। বিমানের উড্ডয়ন ও এ-সম্পর্কিত যাবতীয় নিরাপত্তা নিয়ে দেশটির সুনাম রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..