উন্মুক্ত স্থানে মাস্ক না পরলে আর থুতু ফেললে লক্ষ টাকা পর্যন্ত জরিমানা

ভারতের ঝাড়খন্ডে উন্মুক্ত স্থানে মাস্ক না পরলে আর থুতু ফেললে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়াও দুই বছরের জেলের বিধান রয়েছে।

বুধবার রাতে ঝাড়খণ্ড ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে।

দেশের রাজধানী দিল্লীর পর দেশের দ্বিতীয় প্লাজমা ব্যাংক চেন্নাইতে শুরু হয়েছে। রাজ্যের প্রিন্সিপ্যাল হেলথ সেক্রেটারি জে রাধাকৃষ্ণন জানিয়েছেন, করোনার রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা থেরাপির ব্যবহারে ভালো ফলাফল সামনে আসছে। আর সেই কারণে তামিলনাড়ু সরকার প্লাজমা ব্যাংক শুরু করেছে। দিল্লীতে দুই সপ্তাহ আগে দেশের প্রথম প্লাজমা ব্যাংক শুরু করা হয়েছিল।

আরেকদিকে, তামিলনাড়ুর গভর্নর হাউসে করোনার সংক্রমণ পৌঁছেছে। গভর্নর হাউসের ৮৪ জন কর্মীর মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে, ফায়ার ব্রিগেড আর সুরক্ষাকর্মীদের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। রাজধানী চেন্নাইয়ের গভর্নর হাউসের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। গভর্নর হাউসে স্যানিটাইজের কাজ চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।