× Banner
সর্বশেষ
ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার 

অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এই নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

গত মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। চাকরির নির্ধারিত মেয়াদ শেষে ২ বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তার পদত্যাগপত্র গৃহীত হয়। তাই আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির অনুচ্ছেদ-৭ অনুযায়ী গত ২১ জুলাই থেকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

করোনাকালে নিম্নমানের মাস্ক, পিপিই এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির বিষয়ে সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

বলা যায়, বিভিন্ন কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরে ‘শুদ্ধি অভিযান’ চালায় সরকার। নতুন করে ঢেলে সাজানো হয় অধিদপ্তরকে। দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদে বদল আনা হয়। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. হাছান মাহমুদ বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচক এবং সহায়ক ভূমিকা রাখবে।

এরপর বৃহস্পতিবারই স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। আমিনুলকে সরিয়ে মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের উপপরিচালক ডা. ফরিদ হোসেন মিঞাকে অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

প্রথম দফায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির দায়িত্বে থাকা অবস্থায় অবসর-উত্তর ছুটিতে যাওয়া আবুল কালাম আজাদকে ২০১৯ সালের ২৭ মার্চ অবসর-উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..