× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পিআইডি

থাইল্যান্ডের নবনিযুক্ত জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীর সাথে পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Dutta
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন, এম পি দুই দিনের সরকারি সফরে আজ সকালে থাইল্যান্ড পৌঁছেছেন। সকালে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ আব্দুল হাই বিমানবন্দরে মাননীয় পররাষ্ট্র মন্ত্রীকে স্বাগত জানান।

আজ দুপুরে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ডঃ চলনান শ্রিকাও (Dr. Cholnan Srikaew)এঁর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের মিলিত হন। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী থাইল্যান্ডের নব নিযুক্ত জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশের পক্ষে মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আব্দুল হাই, পররাষ্ট্র মন্ত্রীর দপ্তরের পরিচালক জনাব প্রবাস লামারং, দূতাবাসের কাউন্সেলর জনাব নির্ঝর অধিকারী উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ডঃ চলনান শ্রিকাও তাঁর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে স্বাগত জানান। এ সময় মন্ত্রিদ্বয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন, এম পি থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা এবং থাই সরকারের কোভিড অতিমারী নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি বিশেষতঃ বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ ছাড়া তিনি WHO-SEARO এঁর আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী ডঃ সায়মা ওয়াজেদকে ইতোমধ্যে সমর্থন জানানোর জন্য থাই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ডঃ চলনান শ্রিকাও এ ভোট প্রদানকে “বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন” হিসেবে উল্লেখ করেন। আগামী ১লা নভেম্বর ২০২৩ তারিখে এ ভোট ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকে নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


এ ক্যটাগরির আরো খবর..