× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

তেলের দাম ফের কমল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার চার দশমিক এক শতাংশ কমে গিয়ে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি দর দাঁড়ায় ৩০ দশমিক ৮৬ ডলার।

এর আগে সপ্তাহের শেষ দিনে গত শুক্রবার ১০ শতাংশ দর বেড়েছিল। ইউএস শেড তেলের দর ৪ দশমিক ৭ শতাংশ কমে হয়েছে ৩০ দশমিক ৬৮ ডলার।

ওপেক মহাসচিব তেল উৎপাদনকারী দেশগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানানোর পরও তেলের দামের পতন ঘটল।

ওপেকের মহাসচিব আবদুল্লাহ আল বদরি বলেন, ওপেক ও ওপেক বহির্ভূত সব দেশকে তেলের অতিরিক্ত সরবরাহ কমিয়ে তেলের দর বাড়ানোর বিষয়ে কাজ করতে হবে। লন্ডনে সংবাদ সম্মেলন তিনি বলেন, ‘তেলের অতিরিক্ত মজুদের বিষয়টি বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।

তিনি বলেন, তেল উৎপাদনকারী বড় বড় দেশগুলোর অবশ্যই মজুদ কমিয়ে তেলের দর বাড়ানোর বিষয়ে ঐকমত্যে আসা উচিত। তিনি বলেন, বর্তমানে তেলের যে বাজার দর রয়েছে তাতে ভবিষ্যতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

মূলত বিভিন্ন দেশ তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের বাজারে পতন শুরু হয়। সোমবার ইরাক জানিয়েছে, গত ডিসেম্বর মাসে দেশটি রেকর্ড পরিমাণে তেল উৎপাদন করেছে।এ মাসে প্রতিদিন তারা ৪ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদন করেছে। ইরাকের এমন ঘোষণার কারণে তেলের বাজারে পতন হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটি রফতানি ঘোষণা দিয়েছে যা তেলের বাজারে প্রভাব ফেলছে। তেলের মজুদের দিক থেকে বিশ্বে ইরানের অবস্থান চতুর্থ।

প্রসঙ্গত বিশ্বে মোট তেল উৎপাদনের ৪২ ভাগ করে থাকে ওপেকভুক্ত দেশগুলো।

তথ্যসূত্র : বিবিসি।


এ ক্যটাগরির আরো খবর..