× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

নিউজ ডেস্ক

তেলিহাটি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

admin
হালনাগাদ: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
তেলিহাটি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

শ্রীপুর (গাজীপুর প্রতিনিধি): রবিবার (২৮ নভেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে গাজীপুর জেলার শ্রীপুরে আসন্ন ৪নং তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছে তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার আবুল।
বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগ নেতা রাসেদুল মাহমুদ রাসেল, শাহাদাত হোসেন রাজন প্রমুখ।
ফরম সংগ্রহের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকে দেয়া এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার আবুল বলেন, আমি  শৈশব থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে আসছি। দীর্ঘদিন আমি তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। মানুষের কল্যাণে আমি আজীবন কাজ করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নির্দেশনা এবং লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে আমি অঙ্গীকারাবন্ধ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠকন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন প্রদান করলে এবং আমি নির্বাচিত হলে স্বীয় দায়িত্ব বঙ্গবন্ধুর আদর্শে সর্বদা উজ্জীবিত থেকে সততার সাথে পালন করবো। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..