× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

তেঁতুলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বরখাস্ত

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

এন, এ, রবিউল হাসান লিটন, পঞ্চগড়  প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইনকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার গত ৩ ডিসেম্বর একটি স্মারকে ইকবাল হোসাইনকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ হতে চূড়ান্তভাবে অপসারণপূর্বক ভাইস চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক উপ-নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ১০ডিসেম্বর সন্ধ্যায় ওই আদেশের কপিটি তেঁতুলিয়া পরিষদে পেঁৗছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত উপজেলা পরিষদের মোট ৫টি সভায় যুক্তিসঙ্গত কারণ ব্যতীত অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ব্যক্তিগত শুনানি প্রদানের জন্য নোটিশ প্রেরণ করা সত্ত্বেও পর পর দুই বার হাজির না হওয়ায় তাকে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ অনুসারে সরকার জনস্বার্থে তাকে তার স্বীয় পদ হতে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..